শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

চট্রগ্রাম হালিশহরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট:

আব্দুল করিম, চট্রগ্রাম মহানগর:
চট্রগ্রাম নগরের হালিশহরের কুড়িপুকুর পাড় এলাকার একটি বাসা থেকে রেবেকা সুলতানা পলি (১৩) নামে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাতে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মালয়েশিয়া প্রবাসী ফিরোজ খানের মেয়ে পলি। তার মা সিইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

পারিবারিক সূত্র জানায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে পলিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলতে দেখা যায়।

বিজ্ঞাপন

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, খবর পেয়ে রাতে ঝুলন্ত অবস্থায় থাকা রেবেকার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা সেটা বোঝা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত