Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ ও নাঈম এর উদ্যেগে পৌরসভায় ইফতার বিতরণ

ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ ও নাঈম এর উদ্যেগে পৌরসভায় ইফতার বিতরণ

ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ ও নাঈম এর উদ্যেগে পৌরসভায় ইফতার বিতরণ

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্রগ্রামের বাঁশখালী উপজেলার জলদী পৌরসভায় আজ (১২ই মে) বিকেলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চট্রগ্রাম দক্ষিণ জেলার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল্লাহ কবির লিটনের নির্দেশে ইফতার বিতরণ করেন বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, নুরুল হুদা নাঈম ও ইমতিয়াজুল হক আফ্রিদি।

জলদী পৌরসভার প্রধান সড়কের বাইঙ্গ্যা পাড়া হতে শুরু করে দারোগা বাজার পর্যন্ত ইফতার বিতরণ করা হয়। এসময় প্রায় ২৫০ জন মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়। তারা এসময় মহামারী করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় রিক্সা চালকদের ও অসহায় গরীব-দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

তারা এসময় জানান, মহামারী করোনা পরিস্থিতির কারনে যেসব গরীব, অসহায় মানুষ রয়েছে যারা ঠিকমতো দু’বেলা খেতে পারছেননা এবং পবিত্র রমজান মাসে রোজা রেখে ঠিকমত ইফতার করতে পারছেননা তাদের জন্য আমাদের এই ছোট উদ্যেগ। এসময়ে যাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো তাদের সকলেরই গরীব-দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here