Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা যুবক নিহত

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, নুর মোহম্মদ (২৮) ও মো. রফিক (২৬)। পুলিশের দাবি, নিহত দুজনই মাদক কারবারি। তারা উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল উলুবনিয়া এলাকায় পৌঁছালে রোহিঙ্গা মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া মাহমুদ জানান, ভোররাতে পুলিশ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা যুবককে নিয়ে আসে। এসময় তাদের কক্সবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here