নিজস্ব সংবাদদাতা,
টেকনাফের হোয়াইক্যং বালুখালী এলাকা থেকে ৩ লাখ ইয়াবাসহ দুই জন মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় দেশীয় তৈরি লোহার কিরিচ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা বলে জানা যায়।
শুক্রবার (১০ জুলাই) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং বালুখালী (তুলাতলি) এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা উখিয়া বালুখালী ৮-W, ব্লক-এ ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের মােঃ ইলিয়াছের পুত্র মােঃ শফিক (২৫) ও হােয়াইক্যং বালুখালী (তুলাতলি) কোলা মিয়া গুনাপাড়া ২ নং ওয়ার্ডের আবুল কাশেম পুত্র আব্দুল করিম (২২)।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বালুখালী (তুলাতলি) জামে মসজিদ থেকে অনুমান ১৫০ ফুট দক্ষিনে কক্সবাজার টু টেকনাফ পাঁকা রাস্তার পাশে কালবার্ট এর নিচ দিয়ে প্রবাহিত ছােট ছড়া দিয়ে পায়ে হেটে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সদস্যরা শুক্রবার ভাের সাড়ে ৫টার দিকে উপরােক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা দেশীয় লােহার তৈরি কিরিচ ব্যবহার করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে এবং আটককৃত আসামীদের সহযোগী অজ্ঞাতনামা ৩ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক আসামীদের কাধে থাকা ২ টি পাটের বস্তা তল্লাশী করে সর্বমােট ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, পলাতক আসামীদের সহযােগীতায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে নাফ নদী দিয়ে কৌশলে বাংলাদেশে পাচার করে আসছে
সংশ্লিষ্ট মাদকদব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আটককৃত আসামীদেরকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।