নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিস্কুট ফ্যাক্টরী নামক এলাকায় ত্রাণের দাবিতে শতাধিক মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিস্কুট ফ্যাক্টরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের কারণে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ ছিলো।ওই সময় চট্রগ্রাম বন্দর থেকে আসা পণ্যবাহী গাড়ি গুলো আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাছনাবাদ এলাকায় অবস্থান নেন প্রায় শতাধিক ভাসমান শ্রমজীবী নারী পুরুষ।
জানা যায় মহাসড়ক আবরোধ এর নেতৃত্বদেন ৪নং ওয়াড় ছাত্রলীগ এর যুগ্ম সম্পাদক মান্নান, আজাদ ও নোমান এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
এই বিষয়ে ৯নং ভাটিয়ারী চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন জানান আমি বিষয়টি জানার সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং ত্রান দেবের অশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন
বারআউলিয়া হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পোঁছানোর পর আন্দোলন করা মানুষদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়েদিতে সক্ষম হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানা বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং বিষয়টি নিয়ে তিনি স্থানীয় চেয়ারম্যানের সাথে তিনি কথা বলেছেন। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।