Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নগরীর আমবাগান এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযান

নগরীর আমবাগান এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযান

নগরীর আমবাগান এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযান

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার আমবাগান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ভূ-সম্পত্তি বিভাগ। রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এ অভিযান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান বিকেল ৫টা পর্যন্ত চালানো হবে। রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, রেলওয়ের প্রায় সাড়ে তিন একর জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এ অভিযান শুরু হয়েছে। এই স্থাপনা উচ্ছেদ করতে আজ বিকাল ৫টা পর্যন্ত অভিযান চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here