আবদুল আজিজ, পটিয়াঃ
আসন্ন ২৮ ডিসেম্বর ২০১৯ ইং পাঁচরিয়া হুলাইন চরকানাই ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনিবাহী পরিষদ এর দ্বি-বাষিক নিবাচন ২০২০-২০২১ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সরজমিনে জানা যায় এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৩০ জন। দুই জন সভাপতি প্রার্থীদের মধ্যে থেকে জনাব আলী আজগর(বিএ) হলেন একজন। তিনি চেয়ার মার্কা নিয়ে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন।
অন্যজন হলেন বাজার কমিটির বর্তমান সভাপতি আরিফুল ইসলাম।
আলী আজগর চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের সুখ দুঃখের অংশীদার হবেন। আরো বলেন, তিনি আশা করেন ভোটারগন তাকে চেয়ার মার্কায় নিজের মূল্যবান ভোট দিয়ে ব্যবসায়ী ভাইদের সেবা করার সুযোগ করে দিবেন।
এছাড়া চেয়ার মার্কার নির্বাচনী ইশতেহারসমূহ হলোঃ
সর্বজনীন ভাবে গভীর নলকূপ স্হাপন।নতুন টয়লেট তৈরি ও সংস্করণ।সবার সম্মিলিত প্রচেষ্টায় সমিতির নিজস্ব কার্যালয় স্হাপন। দোকান চুরি ও ডাকাতির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করন। সব সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করন। প্রত্যেক মাসে সাধারন সভা করা। স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার বিভাগ গঠন করা। সকল ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া অন্যান্য অনেক বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
বাজার কমিটির বর্তমান সভাপতি আরিফুল ইসলাম চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, তিনি আবারো নির্বাচিত হলে বিগত সময়ের মত ব্যবসায়ী সুখ দুঃখের অংশীদার হবেন। আরো বলেন, তিনি আসার পর থেকে কোন ধরনের মাদক কাজ কারবার করতে দেয়নি। বাজারের সার্বিক পরিস্থিতি সুন্দর করার জন্য কাজ করে গেছেন সবসময়। এবারও তিনি আশা করেন প্রিয় ভোটারগন তাকে আনারস মার্কায় নিজের মূল্যবান ভোট দিয়ে ব্যবসায়ী ভাইদের সেবা করার সুযোগ করে দিবেন। আরিফুল ইসলাম ভোটারদের প্রতি আহবান করেন তারা যেন নিজের মূল্যবান ভোটটি সৎ ও যোগ্য মানুষকে প্রদান করে।
জনাব আলী আজগর ও আরিফুল ইসলাম ভোটারদের নিকট আহবান করেন তারা যেন সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে নিজের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন।
এই নির্বাচন নিয়ে এলাকায় শুরু হয়েছে নানান উৎসাহ উদ্দীপনা। সবাই ব্যাস্ত নিজের পছন্দের প্রার্থীর প্রচার নিয়ে। কমিশন সূত্রে জানা গেছে, নিবাচনী প্রচারণা শেষ দিন ২৭ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত।