Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পটিয়ায় ছুরিকাঘাতে লেগুনা চালক খুন

পটিয়ায় ছুরিকাঘাতে লেগুনা চালক খুন

পটিয়ায় ছুরিকাঘাতে লেগুনা চালক খুন

চট্টগ্রামের পটিয়ায় আবদুল গফুর নামে এক লেগুনাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।তিনি পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী গ্রামের লেদু মিয়ার ছেলে।

খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জব্বারুল ইসলামসহ পুলিশের একটি দল ভোর ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্বার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে পৌর সদরের ডাক বাংলো এলাকা দিয়ে বাহুলীতে অবস্থিত নিজ বাড়িতে যাচ্ছিলেন গফুর। পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তাদের কবল থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

একপর্যায়ে পটিয়া আল জামেয়া মাদ্রাসার দক্ষিণ পাশের সড়কের ওপর ঢলে পড়েন তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জব্বারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজের পর এ হত্যার ঘটনা ঘটে। লাশের শরীরে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here