পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অাজ সকালে পটিয়া অাদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
তথ্য অফিসের অায়োজনে অালোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভা অাওয়ামীলিগের সাধারন সম্পাদক মো.নাছির উদ্দিন। অালোচনা সভায় পটিয়া অার্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও উৎসব মুখর করে তুলেন।
সভায় বক্তারা বলেন, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি তরুণ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর ও কর্মসংস্হানের নিশ্চয়তা দিতে বর্তমান সরকার কাজ করছে।