Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পারকি রিসোর্টে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক ১২

পারকি রিসোর্টে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক ১২

পারকি রিসোর্টে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক ১২

আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতের ইয়াবা পারকি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট থেকে অবৈধ কাজে লিপ্ত কালে ১২ জন তরুণ-তরুণীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এর আগেও এই পারকি রিসোর্টে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই শাহ আলম সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কর্ণফুলী থানায় সোপার্দ করা হয়েছে।

এতে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইসমাইল হোসেন জানান, আজ(২৪) ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টার দিকে কর্ণফুলী থানার একটি টিম পারকি সমুদ্র সৈকতের পারকি রিসোর্টে অভিযান চালালে সেখান থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় অভিযুক্ত ১২ জন তরুণ-তরুণীকে হাতেনাতে আটক করি,তাদের মধ্যে প্রায় তরুণ-তরুণী যারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছে,তিনি বলেন তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদকে জানালে তিনি বলেন,পারকি রিসোর্টি শুধু রেস্টুরেন্ট এর অনুমতি নিয়েছিল,কিন্তু এভাবে যদি তারা অনৈতিক কাজে লিপ্ত হয়। তাহলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here