Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ প্রতিষ্ঠালগ্নেই সফলতার দ্বারপ্রান্তে কক্সবাজার ডিসি কলেজ

প্রতিষ্ঠালগ্নেই সফলতার দ্বারপ্রান্তে কক্সবাজার ডিসি কলেজ

প্রতিষ্ঠালগ্নেই সফলতার দ্বারপ্রান্তে কক্সবাজার ডিসি কলেজ

এম এ সাত্তার, কক্সবাজারঃ
চলিত বছরের ২০ এপ্রিল ভিক্তি প্রস্তর স্থাপনে মধ্য দিয়ে ২০১৯ ২০ শিক্ষাবর্ষে ৭১ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে কলেজ প্রতিষ্ঠিত হতে না হতেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ককসবাজার ডিগ্রি কলেজ। ইতিমধ্যেই অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, ২ হাজার ৫ শতের বেশি দেশি বিদেশি বইয়ের লাইব্রেরি, মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সমৃদ্ধ শ্রেণিকক্ষ স্থাপন করাসহ অতি দ্রুত সময়ে অনেক দূর এগিয়েছে কলেজটি।

গত মঙ্গলবার ২৯ অক্টোবর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিসি কলেজের প্রতিষ্ঠালীন কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতো দ্রুত কক্সবাজার ডিসি কলেজ কার্যক্রম শুরু করতে পারায় কমিটির সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে কক্সবাজারবাসীর পক্ষ হতে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কক্সবাজার ডিসি কলেজের দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমন্ডলী এবং ছাত্র ছাত্রীদের নিয়ে নিবিড়ভাবে কাজ করছে মন্তব্য করে বক্তারা বলেন, কক্সবাজার ডিসি কলেজ ইতোমধ্যে সুধীমহলে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। সপ্তাহের ছয়দিন ক্লাস। সাপ্তাহিক পাঠক্রমের উপর শনিবার সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে ‘ডিসি সেশন’ নামে এক ঘন্টার একটি ক্লাস অনুষ্ঠিত হয়। যেটি গতানুগতিক শিক্ষা কার্যক্রমের চাইতে ভিন্ন। ওই ক্লাসে শিক্ষার্থীরা প্রচুর উৎসাহ ও আনন্দ পেয়ে থাকে।

ডিসি কলেজে জেলা প্রশাসক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ পাঠ্য বিষয় ছাড়াও সমসাময়িক বিষয়ে ক্লাস নিয়ে থাকেন। ইতোমধ্যে কলেজের ১ম বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা সম্পন্ন করেছে। কক্সবাজার ডিসি কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করার বিষয়ে সভায় উপস্থিত সকলে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সভায় আরো বলা হয়, কক্সবাজার ডিসি কলেজ সরকারি নীতি মালার আলোকে চলবে। কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাকালীন কমিটির শেষ সভা হিসাবে কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। সভায় নিজস্ব গঠনতন্ত্র তৈরির বিষয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এসময় উপস্থিত ছিলেন- ডিসি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা ম্যাজিষ্টেট মোহাঃ শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ সালেহ উদ্দীন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, পিডিবির নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান, জেলা জাসদের সভাপতি নাঈমুল হক টুটুল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজ বিহারী দাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here