মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
ফটিকছড়িতে নিজ ঘরের ছাদ ভেঙ্গে পড়ে জিনিয়া আক্তার আক্তার (২৬) নামের এক
গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ফটিকছড়ির সাদেকনগর ৭ নং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিনিয়া আক্তার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের
সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।