Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বন্যহাতি থেকে আশ্রয় পেতে আনোয়ারায় ক্ষতিগ্রস্ত ও জনসাধারণের মানবন্ধন

বন্যহাতি থেকে আশ্রয় পেতে আনোয়ারায় ক্ষতিগ্রস্ত ও জনসাধারণের মানবন্ধন

বন্যহাতি থেকে আশ্রয় পেতে আনোয়ারায় ক্ষতিগ্রস্ত ও জনসাধারণের মানবন্ধন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
বন্য হাতির আক্রমণ থেকে আশ্রয় পেতে মানবন্ধন করেছে আনোয়ারা বাসী।

গতকাল শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে গুয়াপঞ্চক এলাকাবাসীর উদ্যোগে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এই মানবন্ধন আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বন্য হাতির তাণ্ডবে আনোয়ারায় প্রাণহানি আর সহায়-সম্পদ ধ্বংস হওয়ার ঘটনা দিন দিন বেড়ে চলেছে বলে জানান।

হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই মানবন্ধন আয়োজন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, ০১ নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সোলাইমান, ডা. আহমেদুর রহমান,আমির আহমেদ খান, মুজিবুর রহমান, ইউপি সদস্য সোলাইমান ইমরান, সাইফুল ইসলাম এবং বৈরাগ ইউনিয়নের জনসাধারণ বৃন্দ।

উল্লেখ্য এই পর্যন্ত দেড বছরে বন্যহাতির আক্রমণে ছয়জন নারী ও পুরুষ প্রাণ হারিয়েছেন।

কিছুদিন আগে গুয়াপঞ্চক গ্রামের অরুণ নামে এক পল্লী চিকিৎসক এর স্ত্রী দেবি রাণী সহ গত মাসের ৭ জানুয়ারি হাতির আক্রমণে প্রাণ হারান আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের নুরপাড়ার মোহাম্মদ সোলায়মান (৭০)।

এর আগে গত বছরের ১৮ আগস্ট হাতির আক্রমণে নিহত হন উপজেলার বারখাইন ইউনিয়নের বটতলা এলাকার আবদুল মোতালেব (৬৮), ১৫ জুলাই বৈরাগ ইউনিয়নের হুন্দ্বীপপাড়ার আখতার হোসেন চৌধুরী (৫০), ২৬ জুন বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার মোমেনা খাতুন (৬৫) ও ২০১৮ সালের ১৩ জুলাই বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আবদুর রহমান (৭০) মারা যান।

এই সময় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সোলাইমান, আনোয়ারা বাসী বন্য হাতির আক্রমণ থেকে বাঁচতে বন বিভাগ কে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানান।

আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, এ বিষয়ে বন বিভাগ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং হাতির আক্রমণে নিহত হওয়া পরিবারকে তাৎক্ষনিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here