মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে টানা বর্ষণের ফলে প্রধান সড়ক সহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
২৬ জুলাই(সোমবার)ভোর রাতে ভারী বৃষ্টির কারণে প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বাঁশখালী পল্লী সমিতি সুত্রে জানা যায়, অন্তত ২০ টি স্থানে বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।বাঁশখালী প্রধান সড়কে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে,কালীপুরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সাতকানিয়া-বাঁশখালী সড়কে, ছনুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বিদ্যুতের খুঁটি বাতাসে উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
যানজট সমস্যা হতে পারে সেজন্য জরুরি ভিত্তিতে বাঁশখালী প্রধান সড়কে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে ভেঙে পড়া গাছটি দুপুরের আগেই কেটে সরিয়ে নিয়েছে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ।তাছাড়া উপজেলার ছনুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আবুল কাশেম, আব্দুল হক, ফজল আহমদ সহ বেশ কয়েকজন লোক সুত্রে জানা যায়,তারা বলেন আমাদের এলাকায় কয়েকটি বসত ঘরের উপর গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুতের খুঁটিও উপড়ে গেছে।পল্লী বিদ্যুতের লোকজন কাজ করতেছে।
তবে এব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুৎ(ডিজিএম) জসিম উদ্দিন বলেন,ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ বিদ্যুৎ তারের উপর উপড়ে পড়েছে, আমাদের লোকজন দিয়ে উপড়ে পড়া গাছ গুলো দ্রুত সরানোর কাজ করে যাচ্ছে। এমনকি দ্রুত সংযোগ চালু করার জন্যে গাছ কাটার কাজে আমি নিজেও কালীপুরের গুনাগরী অবস্থান করছি।
বাঁশখালীর বিভিন্ন এলাকার কমপক্ষে ২০ টি স্থানে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার খবর পেয়েছেন বলেও জানান তিনি।প্রত্যেকটি স্থানে পল্লী বিদ্যুতের লোকজন গাছ কাটা সহ বিদ্যুতের খুঁটি ও সংযোগ লাইন ঠিক করা সহ বিভিন্ন কাজ করছে।
তবে আজ ২৭ জুলাই (মঙ্গলবার)সন্ধ্যার আগে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান (ডিজিএম)জসিম।