Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাঁশখালীতে মাদরাসা শিক্ষককে হত্যাচেষ্টা!

বাঁশখালীতে মাদরাসা শিক্ষককে হত্যাচেষ্টা!

বাঁশখালীতে মাদরাসা শিক্ষককে হত্যাচেষ্টা!

আসিফ ইকবাল,
চট্রগ্রামের বাঁশখালীতে এক মাদরাসা শিক্ষককে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে হত্যা চেষ্টা করা হয়। জানা যায়,রবিবার ১৩ই এপ্রিল সকালে বাঁশখালী শীলকূপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ভুক্তভোগী মোঃ হোসাইন ও ঘাতক মোক্তারের পরিবারে সাথে কথা কাটাকাটি হয়।

ভুক্তভোগী পেশায় একজন শিক্ষক। কথা কাটাকাটির পর পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘাতক মোক্তার হঠাৎ অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করে। আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্হায় মাটিতে লুটিয়ে পড়েন ঐ শিক্ষক।

লুটিয়ে পড়া অববস্হায়ও আঘাতের উপর আঘাত করে মারাত্নক আহত করা হয়। পরে আশেপাশের লোকজন গাড়িতে তুলে দিয়ে স্হনীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্হা গুরুতর হওয়ায় চট্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম সরকারী মেডিকেল পাঠানো হয়।

ভুক্তভোগী ঐ ব্যক্তি চট্টগ্রাম মেডিকেলের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার সত্যতা পেলেও এখনো মামলা নেয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here