মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভাস্থ দারুল করিম মাদ্রাসার বার্ষিক মাহফিলে অতিথি না করায় ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

১৭ জানুয়ারী(রবিবার) সকাল ৭টার দিকেই পৌরসভাস্থ প্রধান সড়ক সংলগ্ন সৌদিয়া মার্কেটের সামনেই হামলার ঘটনাটি সংঘটিত হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত সন্ত্রাসী বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আবদুল মাজেদের পুত্র মুহাম্মদ বেলাল (৩২) কে প্রধান আসামি করে অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বাদি হয়ে এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০-১৩ জানুয়ারি ৩ দিন ব্যাপী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী পরিচালনাধীন দারুল কারিম মাদরাসায় বার্ষিক মাহফিলের আয়োজন করেন। এতে অভিযুক্ত বেলালকে অতিথি না করায় আহত সাংবাদিক এর কাছ থেকে ১লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি বেলাল আহতকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে থাকে এমনকি তাঁকে প্রাণে মারার হুমকিও করেছে বলে জানান আহত সাংবাদিক শফকত চাটগামী।

রবিবার সকালে অভিযুক্ত বেলাল পেছন থেকে মোটরসাইকেল নিয়ে আহতকে আক্রমণ করার জন্যে আসলে আক্রমণ এড়াতে অনেক চেষ্টা করেও সন্ত্রাসী হাত থেকে রেহায় পাননি চাটগামী।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিক চাটগামীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি বারী মারতে থাকলে আহতের আর্তচিৎকারে আশে-পাশের লোকজন আগাইয়্যা আসলে বেলাল ও তার সহযোগিরা ঘটনাস্থল থেকে চলে যায়। এসময় আহতের সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা বেলাল ছিনিয়েছে বলেও জানান চাটগামী।
তিনি আরও বলেন, আগাইয়্যা আসা লোকজন ঘটনাস্থল থেকে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাদ্রাসার রুমে নিয়ে আসলে বেলাল আবারো দৌড়ে মাদ্রাসা রুমের সামনে এসে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে চিৎকার করে রুমে প্রবেশের চেষ্টা করলে আমার মাদ্রাসার শিক্ষক সহ উপস্থিত লোকজন বেলালকে এখান থেকে তাড়িয়ে দেন।

আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র জরুরি বিভাগে চিকিৎসা করান।

বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিউল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার শিকার হওয়া সাংবাদিক নিজে বাদী হয়ে থানায় মামলার এজাহার দায়ের করেছেন, অভিযুক্ত বেলাল সহ আসামীদের গ্রেপ্তারা করা হবে বলেও জানান তিনি।

এদিকে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর উপর হামলার বিষয়টি জানাজানি হলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠণসহ বাঁশখালীতে সাংবাদিক নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাসী বেলালকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিক শফকত চাটগামীকে দেখতে যান, বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য দিলীপ কুমার তালুকদার,দৈনিক পূর্বকোণ পত্রিকা প্রতিনিধি অনুপম কুমার অভি,দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া,দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ,দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক প্রতিদিন সংবাদ প্রতিনিধি হিমেল বড়ুয়া বাপ্পা, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল জব্বার, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জুবায়ের চৌধুরী,দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আশ্চর্য, দৈনিক ডেসটিনি প্রতিনিধি শিব্বির আহমেদ রানা,দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মিজান বিন তাহের,দৈনিক সকালের সময় পত্রিকা প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত