Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বিকৃত যৌনাচারেই মৃত্যু হয়েছে অরনা আমিনের

বিকৃত যৌনাচারেই মৃত্যু হয়েছে অরনা আমিনের

বিকৃত যৌনাচারেই মৃত্যু হয়েছে অরনা আমিনের

নিজস্ব সংবাদদাতা,
শুক্রবার ৮ জানুয়ারিতে মাইলস্টোন স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী অরনা আমিনের ময়নাতদন্ত শেষে তার যোনি ও পায়ুপথে আঘাত এবং রক্তক্ষরণের চিহ্ন দেখা গেছে। বিকৃত যৌনাচারে কারণে যৌনাঙ্গ এবং পায়ুপথে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

এদিকে অরনাকে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেজন্য নমুনা সংগ্রহ ও ঘটনাস্থলে সেদিন একাধিক ব্যক্তি ছিল কিনা সেজন্য ডি.এন.এ. নমুনার পাশাপাশি ভিসেরাও সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগান এলাকার ডলফিন গলিতে আনুশকাকে ধর্ষণের পর হত্যা করে আরেকটি ইংরেজি মিডিয়াম স্কুলের ‘এ’ লেভেলের ছাত্র দিহান।

জানা যায় গ্রুপ স্টাডির কথা বলে রাজধানীর ইংলিশ মিডিয়াম মাইলস্টোন স্কুলের ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে আনে তার বন্ধু দিহান। এরপর বেলা ১২ঃ৩০ টার দিকে মেয়ের মায়ের মোবাইলে কল দিয়ে ঐ ছেলে মেয়ের মাকে আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল হাসপাতালে আসতে বলেন। মা গিয়ে দেখেন তার মেয়ে আর নেই।

চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মারা যায় মেয়েটি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মেয়েটির মৃত্যু হয়েছে বলে তখনই নিশ্চিত করেন চিকিৎসকরা। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় সাথেসাথেই পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর সেদিনই দুপুর সোয়া তিনটার দিকে লাশ ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়৷

পুলিশ এসে আটক করে প্রধান অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানকে। এরপর দিহান তাদের ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। মেয়েটি একটি পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে দিহান নিজেই গাড়ি চালিয়ে ঐ ছাত্রীকে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে নিয়ে আসেন।

আরও জানা যায় দিহানের বাসায় সেসময় দিহানের পরিবারের কোন সদস্য ছিল না। এছাড়াও দিহান পুলিশকে আরও জানায় যে দিহানের সাথে ঐ মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের মা এ কথা অস্বীকার করে বলেন যে তার মেয়েকে কোনভাবে ফুসলিয়ে দিহানের বাসায় ডেকে আনা হয়।

আলামত হিসেবে অভিযুক্তের বাড়ি থেকে রক্তমাখা কাপড় এবং স্রাব উদ্ধার করা হয়েছিল। এবং এ ঘটনায় ছাত্রীর পরিবার মামলাও করেছে থানায়। জিজ্ঞাসাবাদের জন্য দিহানের আরও ৩ বন্ধুকে আটক করেছে পুলিশ এবং বাকি ৩ জন এই ঘটনার সাথে জড়িত ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here