বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

বোয়ালখালীতে অপরিকল্পিত খাল খননের প্রতিবাদে মানববন্ধন

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
বোয়ালখালীতে কুমারখালী খালের কালাইয়ারহাট অংশ হতে মুকুন্দরামের হাট অংশ পর্যন্ত খনন করা হচ্ছে। পুন:খননের নামে ব্যাপক গাছপালা নিধন এবং ভুমিগ্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছে এলাকাবাসী ।

বৃহষ্পতিবার (০২ জুলাই) বিকাল ৫টা এর সময় উপজেলার দাশের দীঘিরপাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অংশগ্রহন করে ।

বিজ্ঞাপন

ভুমি রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক মোহাম্মদ মিয়া চৌধুরীর সভাপতিত্বে,আমির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ মিয়া, আমির হোসেন, জয়নাল ফারুক মোরশেদ, মুক্তাকিন বিন শাহিন চৌধুরী, প্রমুখ ।

মানববন্ধন সমাবেশে ভুমি রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী বলেন – “কুমারখালী খাল পুনঃখননের মাধ্যমে মূলত খালের পার্শ্বস্থ কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে। এই খাল এমনিতেই গভীর পুনঃখননের ফলে খালের দু পাশের কৃষিজমি খালে বিলীন হবে এবং বর্ষাকালে প্রচুর পলি সৃস্টি হবে, যা স্রোতের সাথে কর্ণফুলি নদীতে গিয়ে কর্ণফুলির নাব্যতা হ্রাস করবে ও বন্দর চ্যানেলে পলির স্তুপ বেড়ে জাহাজ চলাচলেও ব্যাঘাত ঘটাবে।”

বিজ্ঞাপন

আমির হোসেন মাস্টার বলেন – “কুমারখালী খাল পুনঃখননের নামে গাছপালা নিধন ও ভূমি গ্রাস হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না।” তিনি আরো বলেন – “জলাবদ্ধতার জন্য খাল দায়ী নয়, অপরিকল্পিত বাসস্থান, দোকান-পাঠ নির্মাণ, যত্র-তত্র মাটি ভরাট দায়ী, এগুলি সংস্কার করা গেলে সুফল পাওয়া যেত। খালপাড় ঠিক থাকার জন্য দরকার অধিক সংখ্যক গাছ, অথচ একটি স্বার্থান্বেষী মহল কুমারখালী খাল খননের নামে খাল পাড়ের সমস্ত গাছ দুমড়ে মুচড়ে উপড়ে ফেলছে। এতে কৃষিজমি ও পরিবেশ দুটাই হুমকির মুখে পড়ছে।”

সমাবেশে বক্তারা বলেন আমরা উন্নয়ন চাই , তবে পরিকল্পিত টেকসই উন্নয়ন চাই । উন্নয়নের নামে খেটে খাওয়া মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করে আবাদি জমি ধ্বংসের তথাকথিত লোক দেখানো উন্নয়ন চাই না

বক্তারা আরো বলেন কুমারখালী খালের কালাইয়ারহাট অংশ হতে মুকুন্দরামের হাট অংশ পর্যন্ত খননের নামে খালের পাড়ের সমস্ত গাছ গাছালি ধ্বংস করে প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে ভূমি গ্রাস করছে একটি স্বর্থান্বেসী মহল । এ ধরনের বিধ্বংসী কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানান এলাকাবাসী ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত