Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মিরসরাইয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

মিরসরাইয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

মিরসরাইয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় র‌্যাবের টহল দলের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। গুলিবিদ্ধ লাশের পাশ থেকে দুটি দেশীয় এলজি ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুন) রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ অপারেশন এসপি আমির উল্লাহ বলেন, আমাদের নিয়মিত টহল দল গোপন সংবাদে জানতে পারে নয়দুয়ারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুত চলছে। খবর পেয়ে টহল দল নয়দুয়ারিয়া এলাকায় পৌছলে ডাকাতদল টহল দলের উপর গুলি চালায় এসময় আত্মরক্ষাত্ত্বে পাল্টা গুলি চালায় র‌্যা। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দলের প থেকে কোন সাড়া না পেয়ে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্য তার সঙ্গীদের ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়।
আহত ঢাকাত সদস্যকে চিকিৎসার জন্য চমেকে পাঠানো হলে পথে সে মারা যায়। নিহত ডাকাত সদস্যের কোন পরিচয় পাওয়া যায়নি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, র‌্যাবের তথ্য অনুযায়ী লাশের ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো র‌্যাবের হেফাজতেই রয়েছে। নিহতের কোন তথ্য বা পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here