Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের

জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে লরির ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। তার নাম আলা উদ্দিন (২২)। সে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম আমবাড়ীয়া গ্রামের শরীয়ত উল্ল্যাহ বাড়ীর শরীয়ত উল্ল্যাহর পুত্র। সে ৫ ভাই বোনের মধ্যে সবার ছোট।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে নয় টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসমাইল কার্পেট মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা আলতাফ হোসেন বলেন, বাইসাইকেলযোগে মহাসড়ক দিয়ে আলা উদ্দিন ও তার তিন বন্ধু মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের ইসমাইল কার্পেট এলাকায় পৌঁছলে একটি লরি আলা উদ্দিনকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। অজ্ঞাত লরিটি আলা উদ্দিনকে ধাক্কা দিয়ে দ্রæত পালিয়ে যায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কে দুর্ঘটনায় কোন নিহতের ঘটনা আমার জানা নেই। এই ব্যাপারে আমি এখন বিস্তারিত জানার চেষ্টা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here