মোহাম্মদ আবদুল্লাহ,
রঙিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থীদের আয়োজনে পালিত হল মিলন মেলা।
শনিবার সকাল দশটায় হাফেজ আবু শেফার কুরআন তেলওয়াতের মাধ্যমে হেলাল উদ্দিন সাগরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রঙিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থী মোহাম্মদ শাকিল। বক্তব্য রাখেন শহিদ উল্লাহ, খাদেমুল ইসলাম, মাইমুনা ইয়াসমিন রুবি, রুমেনা আকতার সহ অনেকে। এই সময় উপস্থিত ছিলেন রঙিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক আকতার হোসাইন ফারুকী, রঙিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক নেজাম উদ্দীন, সহকারী শিক্ষক মাষ্টার হেলাল উদ্দিন, ওমর হাকিম, নুরুল হোসেন, বেলাল উদ্দীন সহ প্রমুখ।
এ দিন প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো শিক্ষাঙ্গন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তৈরী হয় আনন্দ আর আবেগঘন পরিবেশের। দিনভর চলে আড্ডা, মাদ্রাসার স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক আয়োজন।
স্মৃতিচারণ পর্বে মাদ্রাসা নিয়ে নানা গল্পে আয়োজনকে আরো বর্ণিল করে তোলেন প্রাক্তন ছাত্ররা।
উক্ত মিলন মেলায় সবাই বলেন, এতো দিন পর মাদ্রাসায় এসে বন্ধুদের দেখতে পেয়েছি। এ অনুভূতিটা আসলে মুখে প্রকাশ করার মত নয়। সত্যি খুব আনন্দিত। সবাইকে অনেক মিস করি। দিনব্যাপি মিলন মেলায় বিকেল গড়াতেই শুরু হয় ফুটবল উৎসব।