মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামিলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ জাফর ছালেক সিকদার উপর সন্ত্রাসীর হামলায় ঘটনা ঘটেছে।
অাজ বুধবার (২ অক্টোবর) ভোর ৫ টার দিকে জাফর ছালেক সিকদার বাড়িতে ঘুমন্ত অবস্থায় সন্ত্রাসীরা এ হামলা চালায়।
এ হামলার প্রসঙ্গে,উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার তার পেইজবুক আইডিতে উল্লেখ করেন যে, অামার শ্রদ্ধেয় বড় ভাই,জাফর ছালেক সিকদার বাড়িতে অবস্থান করছে জেনে ভোর ৫ টার দিকে কয়েকজনের একটি সন্তাসী বাহিনী দা, চুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘরের দরজা-জানালা ভেঙে হত্যা করার উদ্দেশ্য তার উপর হামলা করা হয়,যদি
আহতের স্ত্রী স্বামীকে বাচানোর চেষ্টা না করতো তাহলে হয়তো তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যেত। স্বামীকে বাচাতে গিয়ে স্ত্রীর উপর মারধরের ঘটনাও ঘটে বলে জানা যায়। তিনি অারো জানান, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়,কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এবং অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিচারের দাবী করেন।


