মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়াঃ
চট্রগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারের উত্তর পশ্বিমে আলী কোম্পানীর বাড়ির পিছনে ভয়াবহ আগুন লেগে সমস্ত বাড়ি আসবাব পত্র সহ গৃহপালিত অস্ট্রেলিয়ান পাচঁটি গরু পুড়ে ছাই হয়ে যায়, এতে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায়,ক্ষতির আনুমানিক হিসাব পনের লাখের বেশি,
খবর পাওয়ার সাথে সাথে ১নং রাজানগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদারের নির্দেশে ও রানীরহাট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ত্রান-ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এম কামাল উদ্দিন চৌধুরী, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এম ইউসুফ মাতব্বর,সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা ঘঠনাস্থল পরিদর্শন করেন,পরে ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রাথমিক ভাবে কাঠ ব্যবসায়ী সমিতি ও ব্যক্তিগত ভাবে কিছু আর্থিক অনুদান দেওয়া হয়৷
এবং কামাল উদ্দিন চৌধুরী,ইউসুফ মাতব্বর,হাছান তালুকদার,সোহেল চৌধুরী,বদিউল আলম তালুকদারের উদ্দেগ্যে একটি মানবিক ফান্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয় যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে আরো আর্থিক অনুদান দেওয়া হবে,সুতরাং সবাইকে সার্বিক এবং আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি৷
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার একটি চাউলের বস্তা দেন এবং আগামীকাল উনার ব্যক্তিগত ও সামগ্রিক ভাবে আর্থিক অনুদান দেওয়া হবে,এবং জনসাধারনকে আর্থিক সহযোগিতায় এগিয়ে আশার আহবান জানান৷