Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা রেললাইনে ঝুঁকি নিয়ে করছে ব্যবসা

রেললাইনে ঝুঁকি নিয়ে করছে ব্যবসা

রেললাইনে ঝুঁকি নিয়ে করছে ব্যবসা

নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালী উপজেলার তুলাতল বাজার। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর এই সবজির বাজার। লাইনের উপর সাজানো সারি সারি সবজির ঝুড়ি ক্রেতা বিক্রেতা দাঁড়িয়ে লাইনের উপর। দুই লাইনের এই রেলপথের দুই দ্বারে মুখর থাকে নিত্যদিন। ট্রেন আসলে শুরু হয় দৌড়ঝাঁপ এদিক সেদিক ছুটাছুটি ফলে যেকোনো সময় হতে পারে প্রাণহানির মত ঘটনা। একই চিত্র মাছ বাজারেও রেল লাইনের দু’পাশে বিক্রেতারা বসেছে মাছ নিয়ে। তারা বলছে পেটের দায়ে ঝুঁকি নিয়ে করছে এ কাজ করছে ব্যবসা। এছাড়া নিদিষ্ট স্থান পেলে ঐ স্থানে বসার প্রতিশ্রুতি দিলেন ব্যবসায়ীরা।

ঝুঁকি থাকলেও বাজার যেখানে বসে সেখানে ছুটে যেতে হয়। তাদের জন্য প্রশাসন উপযুক্ত স্থান না দিলে বাজার বসবে কোথায় এমন প্রশ্ন ছুড়ে দিলেন ক্রেতারা।

ঝুঁকিপূর্ণ বাজারটি সরিয়ে দিলে ভালো। বেশ কয়েকবার উপজেলা নির্বাহী অফিসারকে বলে সরিয়ে নিলেও আবার এসে বসে যায় বাজারটি বলছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গোমদন্ডী স্টেশনের স্টেশনমাস্টার মাজহারুল ইসলাম চ্যানেল বোয়ালখালীকে জানান, আমি এই স্টেশনে একদম নতুন। তাই এই বাজার সম্পর্কে আমি তেমন অবগত নই। তবে এই বাজারে জন্য যদি রেল চলাচলে কোনো প্রকার অনিয়ম হয়ে থাকে বা দূর্ঘটনা হওয়া আশংকা থাকে সেক্ষেত্রে আমি রেল প্রশাসন জানাবো। এর পূর্বের মাস্টার জানিয়েছিল, আমি এটা দেখবো তারপর রেল কর্তৃপক্ষকে জানাবো। এবিষয়ে প্রশাসনের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here