নিজস্ব প্রতিবেদক:
আজ শুক্রবার সকালে আসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়ি তুলে দেয় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।হ্নীলা পানখালী এলাকার লাল মিয়ার পুত্র মোহাম্মদ বশর গত কাল হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক কে ফোন করে তার অবস্থার কথা বলে, মোহাম্মদ রফিক হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে অসহায় কৃষক মোহাম্মদ বশর এর ৮০ শতক জমির পাকা ধান কেঁটে তার বাড়িতে পৌঁছে দেয়।
অসহায় কৃষক মোহাম্মদ বশর বলেন আমি প্রথমে ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সে সাথে ধন্যবাদ জানায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির সহ সকল নেতা কর্মীদের কে,তারা আমার এই বিপদে পাশে এসেছে এবং আমার ডাকে ছাড়া দিয়েছে, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি কোন দিন ভাবিনি ছোট ছোট ছেলেরা খুব কষ্ট করে আমাকে সহযোগিতা করবে।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক, সহ-সভাপতি কামরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শুভ,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সাংস্কৃতিক সম্পাদক রাকিব ইমরান মুকুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক কালাম উদ্দিন, ৯নং ওয়ার্ডের সভাপতি আয়ুব আলী,৬নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম শারেক ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু বক্কর, ছাত্রলীগ নেতা মাহমুদুল আমিন, শাকিব নুর, শামসুল আলম লুলু, ইমরানুল ইউছুপ, মোহাম্মদ ইসমাইল, আব্দুল আমিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, এহসান, মোহাম্মদ রাকিব, আজিজ, মেহেদী হাসান, মোহাম্মদ তারেক প্রমুখ।বিশেষ করে এই মহত কাজকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসি।
এই বিষয়ে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক বলেন, আমরা হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ পরিবার বিগত দিন গুলোতে ও দলের সকল কর্মসূচি পালন করে আসছি, আগামীতে আমরা সব সময় প্রস্তুত আছি অসহায় কৃষক এবং সাধারণ মানুষের পাশে দাড়াতে।এসময় সভাপতি মোহাম্মদ রফিক বলেন আজ থেকে আমাদের কর্মসূচি চলমান থাকবে।