আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর জেল রোড এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন কেমিক্যাল সামগ্রী মজুদ ও বিক্রির দায়ে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৫ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযানের পরিচালিত হয়।
গালিব চৌধুরী বলেন, লাইসেন্সবিহীন কেমিক্যাল সামগ্রী মজুদ ও বিক্রির দায়ে যমুনা পারফিউমারি নামে এক দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে চট্টগ্রাম জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।