Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ লোহাগাড়া উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

লোহাগাড়া উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

লোহাগাড়া উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

রমজান আলী, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় (২১অক্টোবর বুধবার) সকালে বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে ইলিয়াস বিল্ডিং থেকে তৌহিদ ইসলাম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেন,লোহাগাড়া থানার পুলিশ।

নিহত তৌহিদ ইসলাম আল-কুরআনুল হাকীম আর্দশ হিফজ মাদ্রাসার শিক্ষক, এবং তার বাড়ি লোহাগাড়া উপজেলা, চুনতি ইউনিয়নের, শামসু মেম্বার পাড়ার শামসুল ইসলামের পুত্র। ঐ মাদ্রাসার এক শিক্ষক জানান,ঘটনার দিন আগে রাত্রে ৯টার দিকে স্থানীয় ১৫/২০ জন যুবক তৌহিদকে বলৎকারে অভিযোগ এনে অপমান ও মারধর করেন। সেই আমাকে জানাই তখন আমি বাজারে ছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি তার লাশ ঝুলানো অবস্থায়। তখন আমি জমিদার কে খবর টা জানায়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই পার্থ সার্রথী হাওলাদার কে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি আত্নহত্যা প্ররোচনা মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here