Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সন্দ্বীপে অযথা রাস্তায় ঘুরার দায়ে ৫ যুবককে জরিমানা

সন্দ্বীপে অযথা রাস্তায় ঘুরার দায়ে ৫ যুবককে জরিমানা

সন্দ্বীপে অযথা রাস্তায় ঘুরার দায়ে ৫ যুবককে জরিমানা

ইলিয়াছ সুমন,
সন্দ্বীপে আজ ১১ এপ্লিল বিকেল ৪ টা হতে রাত ৯ টা পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী ও সন্দ্বীপ থানা পুলিশের সমন্বয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এর নেতৃত্বে সন্দ্বীপ উপজেলায় আজ তালতলি বাজার কেঞ্জাতলী, সেনেরহাট, কমপ্লেক্স এলাকা, এনাম নাহার মোড়,, পন্ডিতের হাট, ভাই তেমাথা ধোপার হাট, শিবের হাট, বাগেরহাট, পকিরের তেমাথা, চৌদুরী বাজার, জনতা মার্কেট সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে মসজিদের ইমামদের সরকারি নির্দেশনা প্রতিপালন করার জন্য নির্দেশ দেয়া হয়,অপ্রয়োজনীয় যানবাহন বন্ধ করা হয়, বাজার কিংবা রাস্তায় মানুষ যাতে বের না হয় সেজন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়, যারা প্রয়োজনীয় কাজে বাজারে এসেছেন তাদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় এবং ৫ জনকে অযথা রাস্তায় ঘুরাফেরা করার জন্য ৩৫০০ টাকা এবং ধোপার হাটে একটি ফার্মেসিকে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ৩০০০ টাকাসহ মোট ৬৫০০ টাকা জরিমানা করা হয়।

জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসার জন্য অনুরোধ করা হলো। উক্ত অভিযান চলমান থাকবে। এ সসয় এসি ল্যান্ড নৌ বাহিনী ও পুলিশ সদস্য দের সাথে সংবাদ কাজে নিয়েজিত ছিলেন সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here