Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সন্দ্বীপে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে ছাই

সন্দ্বীপে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে ছাই

সন্দ্বীপে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে ছাই

ইলিয়াছ সুমন সন্দ্বীপ, প্রতিনিধিঃ
সন্দ্বীপে আগুনে পুরে ৫টি বসত ঘর ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার সারিকাইত ইউনিয়নের৭ নং ওয়ার্ডে রুপেরগো বাড়ির একটি রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সারিকাইত ইউনিয়নের রূপের বাড়ির নাছিরের মা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গ্রামীণ কাচা চুলা জ্বালিয়ে পুকুরে যায়। চুলার পাশে রাখা শুকনো পাতা ও খড়িতে আগুন লাগে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে নাছিরের ঘরের উত্তর পাশের আইয়ুব খান, নিজাম উদ্দিন তুফান ও লিটনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। নাছিরের ঘরের দক্ষিণ পাশে প্রবাসী আনোয়ারের আধাপাকা ঘরের উপরের চালা পুড়ে যায়। এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় দু’ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সৌম্বধি চাকমা ও সন্দ্বীপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরিফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাহী অফিসার বিদর্শী সৌম্বধি চাকমা জানান, আগুন লাগার খবর শুনে আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কম্বল দিয়েছি এবং তাদের আত্মীয়দের ঘরে আশ্রয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের সহযোগিতার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। এদিকে সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির বলেন আমি আগুন লাগার খবর পেয়ে সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে প্রত্যক পরিবারকে ৩ হাজারটাকা করে আপাদত দিয়েছি। এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য সবাই কে সহযোগিতা করার জন্য বলে আসছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here