নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুণ্ড উপজেলায় সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে শিশুসহ কমপক্ষে ৫ জন আহত হয়।গতকাল থেকে চলা উত্তেজনা আজ সকালে সংঘর্ষে রূপ নেয়। এতে আরমাম, মনা মিয়া মহিউদ্দিন, নাদিয়া(০৬) নুর আলম আহত হন।
সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার রেলওয়ে কলনীতে (১নং ওয়াড়) সম্প্রীতি একটি ব্রিজের নির্মাণ করে জেলা পরিষদ। ব্রিজের কাজ পাওয়া ঠিকাদার কাজ শেষ করে যাওয়ার সময় স্থানীয় বঙ্গবন্ধু সংসদকে ত্রান সহায়কার জন্য কিছু টাকা প্রদান করে।
গতকাল দুপুর একটার সময় স্থানীয় মনা মিয়া (পিতা মোঃ ইব্রাহিম) কে স্থানীয় মেম্বার কফিল উদ্দিন ডাকছে বলে আরমান ও মহিউদ্দিন বাড়ীর পাশে দোকানে এনে তাকে মারধর করে। যার সূত্র ধরে আজ সকালে আরমান ও মহিউদ্দিন কে এই বিষয়ে জিজ্ঞাসা করলে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে শিশু সহ কমপক্ষে ৫ জন আহত হয়।
দুই দিন আগে আরমান স্থানীয় মনা মিয়ার দুই সন্তানের ভিডিও ধারণ করেন। ভিডিওতে তারা খুবই অসহায়, সরকারি কোন সহায়কার তারা পায়নি বলে স্বীকারোক্তি নেন পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল করে।
স্থানীয় মেম্বার ব্যক্তি গত ভাবে ১০০ পরিবারকে ত্রান বিরতনের জন্য আরমান, সেলিম ও মহিউদ্দিন কে ত্রান দেন তারা ঐ পরিবারকে ত্রান না দিলে পরিবারটি ক্ষুব্ধ হয়। তাদের বিরোদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ঐ পরিবার সহ কয়েকটি পরিবার।
এই বিষয়ে স্থানীয় সেলিম উদ্দিন জানান, ঐ পরিবারটি ত্রান না পাওয়ার বিষয়টি সত্য। ঐ পরিবার আমার কাছে আসলে তাদের পরিবর্তীতে সহায়তা করা হবে বলে আমি আশ্বস্ত করি।
এই বিষয়ে স্থানীয় মেম্বার কপিল উদ্দিন জানান, ব্রিজের টিকাদার কাজ শেষ করে যাওয়ার সময় ফারুকে ২০০০ সম্মানীদেয়। পরে সেলিম নামের আরের জন টাকা দাবী করে। টীকাদার কোন প্রকার টাকা প্রদান না করলে তাদের মধ্যে সংঘর্ষের ঘঠনা ঘঠে। ত্রানের বিষয়টি সত্য না।