সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছোট কুমিরা নামক স্থানে আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত শ্রী নিপন চাকমা ফেনী জেলা পুলিশ লাইন থেকে চট্রগ্রামে যাওয়া সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত ঐ পুলিশ সদস্য ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। নিহত নিপন চাকমা রাঙ্গামাটি জেলার কাউখালী থানাধীন উল্টা রাঙ্গাপাড়া গ্রামের নিরোধ রঞ্জণ চাকমার পুত্র বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকের চালক মোঃ বাবুল, হেলপার মোঃ রাজু সহ ট্রাকটিকে আটক করেছে বারআউলিয়া হাইওয়ের থানা পুলবশ । তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিযেছেন বারআউলিয়া হাইওয়ের থানা।
থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, বিকালে কুমিরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে নিহতের লাশ থানায় রয়েছে। আমরা ঘতক ট্রাকটি ও ট্রাকের চালক ও হেলপারকে আটক করছি এবং তাদের বিরোদ্ধে আইনগত
ব্যবস্থা গ্রহন করছি।