সাহিত্য ও সংস্কৃতি “যৌতুক”- মুহাম্মদ রায়হান আদনান - ডিসেম্বর ১৩, ২০২০ ০ যৌতুক মুহাম্মদ রায়হান আদনান অধম তুমি বড্ড অধম পাওনি কোন শিক্ষা ; যৌতুক নামে করছো এখন দুহাত তুলে ভিক্ষা। টাকার লোভে নিচ্ছো যৌতুক লজ্জা -শরম নাই; আবার বড় গলায় বলছো কথা যৌতুকের আশায়। মানুষ নামের অমানুষ তুমি আছো তবে বেশ; ধিক্কার জানাই তোমাদের কে এবার হবে শেষ। পশু থেকে মানুষ হও তোমরা এই করি মিনতি; আর কোন মা বোনদের যেন করনো এমন ক্ষতি। ভালোবাসার লোভ দেখিয়ে করছো নারী নির্যাতন; কিভাবে তোমায় মানুষ বলি খুঁজে পাইনা কোন কারন। ইচ্ছা করে দিই ফাঁসি ঘৃণিত যৌতুককারীদের; হেদায়েত করো ওগো আল্লাহ ক্ষমা করো আমাদের।