Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তুরস্কের ফিল্ড হসপিটালের আইটি কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তুরস্কের ফিল্ড হসপিটালের আইটি কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তুরস্কের ফিল্ড হসপিটালের আইটি কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজার শহরের কলাতলীর আবাসিক হোটেল ‘স্যুইট সাদাফ’ থেকে মিসোস ডুরাল বে (৫০) নামে এক বিদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মে) সন্ধ্যায় ‌হোটেলের ৭০২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুরাল বে তুরুস্কের নাগরিক।তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ফিল্ড হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ শাহজাহান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

ডুরাল বে গত চার মাস ধরে ফিল্ড হসপিটালে কর্মরত রয়েছেন বলে জানান অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here