Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ একদিনে আরো ২৬৯৫ জন শনাক্ত, ৩৭ জনের মৃত্যু

একদিনে আরো ২৬৯৫ জন শনাক্ত, ৩৭ জনের মৃত্যু

একদিনে আরো ২৬৯৫ জন শনাক্ত, ৩৭ জনের মৃত্যু
Chattogram Tribune - চট্টগ্রাম ট্রিবিউন

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জনে দাঁড়ালো ।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

তিনি ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৫১০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৪৫ হাজার ৫৮৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরো দুই হাজার ৬৯৫ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরো ৩৭ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৪৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫৯০ জনে।

ডা. নাসিমা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here