মুহাম্মদ জুয়েল:
দুনিয়া ও আখিরাতে সফল হতে নামাজ, রোজা, হজ্ব, যাকাত ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি আদায়ের পাশাপাশি দ্বীন-মাজহাব মিল্লাতের প্রচার, প্রসারের জন্য কাজ করতে হবে এবং মানুষের কল্যাণে একে অপরকে এগিয়ে আসতে হবে। নেছারে মদিনা সুন্নী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাকিস্তান দরবারে আলিয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের পীর হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী।
৩১ অক্টোবর রবিবার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এশারের নামাজ শেষে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার ব্যবস্থাপনায় আয়োজিত সুন্নী কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
এসময় আলহাজ্ব মোহাম্মদ শফিক সিআইপির সভাপতিত্বে ও এস এম ফখরুদ্দীনের সঞ্চালনায় অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, জয়েন জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ্ব তছকির আহমদ, হাবিবুল্লাহ মাষ্টার, মাওলানা জসিম উদ্দীন আল আযাহারী, আবদুল মোস্তাফা রহিম আযাহারী, কাজী ওবাইদুল হক হক্কানী, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক চিশতী, শেখ সালাউদ্দীন, নেজাবত আলী বাবুল, নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, আলহাজ্ব মনছুর সওদাগর, এস এম মমতাজুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী, মাওলানা মহিউদ্দীন আল কাদেরী, আবুল মনছুর দৌলতী, আলম খান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ।
শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।



