Home আইন ও আদালত রামগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ রায়হান আদনান,
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ফেব্রুয়ারি)সকাল ১০টায় উপজেলা টাউন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাস্কফোর্স কমিটির সভাপতি মু.মাহমুদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) শিরীন আক্তার,উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ প্রতীক সেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন।

এসময় প্রধান অতিথি ব্যক্তি জীবনে ও জাতীয়তা জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্জনে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মর্মে উল্লেখ করেন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ রামগড় উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ইতোমধ্যে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।

উক্ত সভায় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here